শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2021, 11:51 দুপুর • 246 বার পঠিত
আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আজ মঙ্গলবার একদিনের জন্য পরিচালিত হবে করোনার বিশেষ টিকাদান কর্মসূচি। দেয়া হবে ৮০ লাখ ডোজ টিাকা। এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। টিকাদান কর্মসূচি সম্পর্কে জানাতে গতকাল সোমবার ফেসবুক লাইভে ফশফন এ তথ্য জানান।
দেশে এটি হবে গণটিকা কর্মসূচির তৃতীয় দফা। এর আগে দুই দফায় গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের ডিজি বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে কেন্দ্র করে এ টিকাদান কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। বিশ্বে যখন করোনা মহামারি শুরু হলো, যখন অনেক দেশই টিকার অনুমোদন দেয়নি, তখন প্রধানমন্ত্রী আমাদেরকে টিকা সংগ্রহের জন্য অনুমতি দিয়ে রেখেছিলেন। এটা তার দূরদর্শিতার পরিচায়ক।