আজ লকডাউনের তৃতীয় দিনে দুপুর পর্যন্ত গ্রেফতার ১৮৪
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুলাই 2021, 04:33 দুপুর
•
352 বার পঠিত
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের কঠোর লকডাউন চলছে। আজ বিধি-নিষেধের তৃতীয় দিনে অপ্রয়োজনে বাইরে বের হয়ে গ্রেফতার হয়েছেন ১৮৪ জন।
আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
বিধি-নিষেধ প্রতিপালনে ডিএমপির ৮ টি বিভাগের ৫১টি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার ৬৪০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আজ দুপুর থেকে ডিএমপির মতিঝিল, লালবাগ, ওয়ারী, গুলশান, মিরপুর এবং উত্তরা বিভাগে সমন্মিত টহল পরিচালনা করা হচ্ছে। এর আগে সকালে রমনা ও তেজগাও বিভাগে লকডাউন বাস্তবায়নে ডিএমপির এ টহল পরিচালনা করা হয়।