শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম, শনাক্ত ১০

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 08:48 সকাল • 281 বার পঠিত
আজ করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম, শনাক্ত ১০

দেশের সর্ববৃহৎ বিভাগ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। তবে এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ জন। বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানান হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬২০ জনের। সংক্রমণ শনাক্তের হার ০ দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১৮২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩২১ জন।