শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণের বিল পাস

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2021, 04:19 দুপুর • 845 বার পঠিত
আজ জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণের বিল পাস

জাতীয় সংসদে আজ আয়োডিনযুক্ত লবন বিল, ২০২১ সংশোধিত আকারে পাস করা হয়েছে। বিলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯ রহিত করার বিধান করা হয়েছে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে আয়োডিনযুক্ত লবন উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, সরবরাহ বাধ্যতামূলক এবং ভোক্তা পর্যায়ে তা সরবরাহ অথবা বিপনণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিলে আয়োডিনযুক্ত লবন সরবরাহ, উৎপাদন, পরিশোধন, সংরক্ষন নিশ্চিত করার বিষয়টি মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৪ সদস্যের জাতীয় লবন ব্যাবস্থাপনা কমিটি গঠনের বিধান করা হয়েছে। এছাড়া জেলা ও প্রান্তিক লবন ব্যাবস্থাপনা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।