শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ফাইজারের টিকার ১ লাখ ডোজ আসছে

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 10:09 দুপুর • 1,607 বার পঠিত
আজ ফাইজারের টিকার ১ লাখ ডোজ আসছে

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসছে আজ।
রোববার রাত ১১টা ২০ মিনিটে টিকাগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে করোনার টিকার প্রথম চালান আসছে রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। প্রথম চালানে আসবে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।

ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা দেয়া হচ্ছে বাংলাদেশকে।

কোভ্যাক্স প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে।