শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

আজ দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মার্চ 2023, 12:58 দুপুর • 614 বার পঠিত
আজ দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আজ (১২ মার্চ) দুপুরে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর দেড়টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।