আজ দুপুর ২ থেকে যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 অক্টোবর 2022, 09:08 সকাল
•
263 বার পঠিত
ঢাকা রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না।
জানা যায় এদিন দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস। এতে বলা হয়, পাইপ লাইনের জরুরি কাজের জন্য সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় থাকবে না গ্যাস
তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডার খিল বাড়িরটেক এলাকা। এছাড়া এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।