শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার দু`জন সহকারী হাইকমিশনার

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 07:45 সকাল • 551 বার পঠিত
আজ ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার দু`জন সহকারী হাইকমিশনার

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার চার দিনের সফরে ঢাকায় আসছেন আজ। 
রোববার জাতিসংঘের শরণার্থী সংস্থার পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক হাইকমিশনার গিলিয়ান ট্রিগস চার দিনের সফরে ঢাকায় আসছেন।

সফরে তারা আগামীকাল সোমবার ভাসানচর দেখতে যাবেন। রোহিঙ্গাদের ভাসানচরের সরিয়ে নেয়ার পর ইউএনএইচসিআরের সদর দফতরের কোনো প্রতিনিধিদের এটাই প্রথম ভাসানচর সফর।

জানা গেছে, বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের শরণার্থী সংস্থার ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ভাসানচরের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও ঘুরে দেখবেন।