শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 03:41 দুপুর • 251 বার পঠিত
আজ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

আজ দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়ার পূর্বাভাস ।
বুধবার  সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার  সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে এবং তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় কমতে পারে এই তাপপ্রবাহ।

এই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও নেত্রকোনায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।