শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ দেশে পৌঁছেছে ফাইজারের ২৫ লাখ টিকা

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2021, 12:59 দুপুর • 280 বার পঠিত
আজ দেশে পৌঁছেছে ফাইজারের ২৫ লাখ টিকা

দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এসব টিকা মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) ভোর ৫টায় মালদ্বীপিয়ান এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমান বন্দর কর্তৃপক্ষ টিকাগু‌লো গ্রহণ ক‌রে।