শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ বুধবার কখন-কোথায় বিদ্যুৎ থাকবে না

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুলাই 2022, 09:04 সকাল • 406 বার পঠিত
আজ বুধবার কখন-কোথায় বিদ্যুৎ থাকবে না

আজ বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো । এতে কখন কোথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে তা জানানো হয়েছে।

বিদ্যুতের অন্য চার বিতরণ কোম্পানি (নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো) এখন পর্যন্ত বুধবারের লোডশেডিং সূচি প্রকাশ করেনি। এর আগে, চার কোম্পানির মধ্যে শুধু নেসকো মঙ্গলবার শিডিউল প্রকাশ করেছিল।

আরও জানা যায় ,জ্বালানি সংকটের এ সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে।

গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এ বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল খোলা থাকলে, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এ সিদ্ধান্ত বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কঠোরভাবে মনিটরিং করা হবে।