শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ বুধবার আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল • 11 আগস্ট 2021, 03:33 দুপুর • 223 বার পঠিত
আজ বুধবার আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেপ্তার

আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারন উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।

তবে এএসপি ওয়াহিদা বলেন,  আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান এএসপি ওয়াহিদা।