শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ বিশ্ব পর্যটন দিবস

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2022, 10:33 দুপুর • 537 বার পঠিত
আজ বিশ্ব পর্যটন দিবস

আজ বিশ্ব পর্যটন দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘পর্যটনে নতুন ভাবনা’।

পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।