শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আজ বিকেলে রাজধানীতে ১৪ দলের শান্তি সমাবেশ

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 11 আগস্ট 2023, 11:36 দুপুর • 330 বার পঠিত
আজ বিকেলে রাজধানীতে ১৪ দলের শান্তি সমাবেশ

আজ শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণে গণমিছিলের কর্মসূচি রয়েছে। একই দিনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শান্তি সমাবেশর করবে। আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার রাতে।

আজ বিকেল ৪টায় রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী আমির কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের দফতর।

এ সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।