শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ বিকেলে বসতে যাচ্ছে বছরের প্রথম অধিবেশন

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জানুয়ারী 2022, 09:41 সকাল • 668 বার পঠিত
আজ বিকেলে বসতে যাচ্ছে বছরের প্রথম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ষোড়শ তথা ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।

এটি সংসদের শীতকালীন অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। তাই এদিন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
রোববার অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।