আজ বাংলাদেশ রেলওয়েকে ১০টি ইঞ্জিন হস্তান্তর করবে ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
27 জুলাই 2020, 12:20 দুপুর
•
283 বার পঠিত
আজ বাংলাদেশ রেলওয়েকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করবে ভারত। উভয় দেশের রেল ও পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবে অ্যাখায়িত করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ভারতীয় রেলওয়ে আমাদেরকে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার স্বরূপ দিচ্ছে। তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী ও আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমি নিজে(রেলমন্ত্রী) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেবো। তারা দিল্লি থেকে আর আমরা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবো।
ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে আনুষ্ঠানিকতা পালন করা হবে বলেও জানান রেলমন্ত্রী।