আজ আরও ১০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
09 নভেম্বর 2021, 05:57 বিকাল
•
315 বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে১০৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মোট ৯৬ জনের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে ঢাকাতে ৮২ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ২৪ জন।