আজ আন্তর্জাতিক নারী দিবস
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 মার্চ 2022, 09:52 সকাল
•
316 বার পঠিত
আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদেড় সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে ৮ই মার্চ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’- হিসেবে পালন করছে।
সারা বিশ্বের মতো আজ বাংলাদেশে নারী দিবস পালন করা হচ্ছে। ১৯১৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে নারীরা ভোটাধিকার পাওয়ার ফলে ৮ই মার্চ সেখানে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে। তারপর থেকেই সমাজতান্ত্রিক দলগুলো কমিউনিস্ট শাসিত দেশগুলোয় ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এমন এক প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে যখন দেশে নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন নারী। এছাড়া সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।