শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ৪৩তম বিসিএস প্রিলি সহ নেয়া হচ্ছে ১৩ পরীক্ষা

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 10:03 দুপুর • 392 বার পঠিত
আজ ৪৩তম বিসিএস প্রিলি সহ নেয়া হচ্ছে ১৩ পরীক্ষা

হাজারো বেকার যুবকের সাধনার কেন্দ্রবিন্দু একটি সরকারি চাকরি। আজ ঢাকাসহ দেশের আটটি বিভাগে আজ শুক্রবার সকাল ১০টায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
এ বিসিএসে চার লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে এই দুই ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১২টা পর্যন্ত। সকাল ৮টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা হলে গিয়ে তার নির্ধারিত আসনে বসবে। ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীকে উত্তরপত্র সরবরাহ করা হবে। ১০টায় উত্তরপত্র বিতরণ শুরুর সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হবে। শেষ হবে বেলা ১২টায়। 

এদিকে, একইদিনে আরো অন্তত এক ডজন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।