শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জুলাই 2022, 09:57 সকাল • 250 বার পঠিত
আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ শনিবার গ্যাস পাইপলাইনে জরুরি মেরামতের জন্য বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 শুক্রবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদানাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস থেকে ওয়াব্দারপু এলাকা পর্যন্ত রাস্তার দুপাশেই সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ অল্প থাকতে পারে।

অন্যথায় ,গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।