শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইভরিকোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 11 সেপ্টেম্বর 2021, 04:38 দুপুর • 135 বার পঠিত
আইভরিকোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত

আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

সেনাবাহিনী জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোনো এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল। বিবৃতিতে আরো বলা হয়, ওই হেলিকপ্টারে থাকা সকলে প্রাণ হারিয়েছেন। যদিও দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।