শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইসোলেশনে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2021, 06:38 বিকাল • 292 বার পঠিত
আইসোলেশনে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস

করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসে আইসোলেশনে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। মঙ্গলবার করোনা আক্রান্ত ওই কর্মকর্তার সংর্স্পশে আসেন তিনি। এরপরই তিনি আইসোলেশনে চলে যান এবং আগামী কয়েকদিন সংস্থাটির এই শীর্ষ ব্যক্তি সেখানেই অবস্থান করবেন।

এদিকে আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত সকল মুখোমুখি অনুষ্ঠিতব্য বৈঠক ও কর্মসূচিও বাতিল করেছেন ৭২ বছর বয়সী জাতিসংঘ মহাসচিব।

এদিকে আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে তিনি জানিয়েছেন, করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।