আইসিসি কর্মীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আইসিসির কর্মীদের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন যুদ্ধাপরাধ তদন্তে প্রত্যক্ষভাবে জড়িত আইসিসির এসব কর্মী ও তাদের সাহায্য করা ব্যক্তি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া দেশটির কোনো নাগরিকের বিচারে সাহায্যকারীদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত হতে পারে।
মার্কিন ও আফগান বাহিনী দ্বারা আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধ, তালেবানদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আইসিসির তদন্তের অনুমোদনের কয়েক মাস পরেই এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।
জানা গেছে, এই নিষেধাজ্ঞার কারণে আইসিসির কর্মী ও তাদের নিকটতম আত্মীয়রা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। আইসিসির যুদ্ধাপরাধ তদন্তের এমন অবস্থানকে বরাবরই নিন্দা জানিয়ে সেটিকে প্রত্যাখ্যান করে আসছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস জানিয়েছে, এমন পদক্ষেপ মার্কিন জনগণের অধিকারের ওপর হামলা। এছাড়া এটি জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি বলেও জানানো হয়।