শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আইনি প্রক্রিয়া মেনে বিদেশে যেতে হবে খালেদাকে: স্বরাষ্ট্রমন্ত্রী 

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুন 2022, 03:35 দুপুর • 232 বার পঠিত
আইনি প্রক্রিয়া মেনে বিদেশে যেতে হবে খালেদাকে: স্বরাষ্ট্রমন্ত্রী 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে তাকে আদালতের অনুমতি নিয়ে আইনি প্রক্রিয়া মেনে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শনিবার এই কথা বলেছেন।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন। 

খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি উঠেছে। 

আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে মামলায় সাজাপ্রাপ্ত আসামি। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। যদি চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়, তবে আদালতের মাধ্যমে যেতে হবে।’’

দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাগারে খালেদা জিয়া। এরপর দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তাকে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়।