শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আইজিপি - প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2020, 11:28 রাত • 1,225 বার পঠিত
আইজিপি - প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সোমবার বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। 

রাতে পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন।

আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।