শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইএসের সিনিয়র নেতা সিরিয়ায় গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জুন 2022, 12:08 দুপুর • 520 বার পঠিত
আইএসের সিনিয়র নেতা সিরিয়ায় গ্রেফতার

তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের এক সিনিয়র নেতা বৃহস্পতিবার সিরিয়ায় এক অভিযানে গ্রেফতার হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

জোট জানায়, আইএস’র ঐ নেতা হচ্ছেন একজন ‘অভিজ্ঞ বোমা প্রস্তুতকারক ও প্রশিক্ষক’ এবং তিনি সিরিয়ায় আইএসের শীর্ষ নেতাদের অন্যতম। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

জোটের এক বিবৃতিতে বলা হয়, ‘ক্ষয়ক্ষতির সম্ভাবনার ঝুঁকি একেবারে কমাতে অত্যন্ত পরিকল্পিতভাবে এ অভিযান চালানো হয়।’

এ অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের বা জোটের বিমান বা সম্পদের কোন ক্ষতি হয়নি।

২০১৯ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন এ জোটের সহযোগিতায় চালানো অভিযানে আইএস গ্রুপ তাদের সর্বশেষ ভূখ- হারানোর পর তাদের বাকি জঙ্গিরা মরু এলাকায় পালিয়ে যায়।