শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইএসের আস্তানায় ভয়ংকর অভিযান চালিয়েছে তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 04 অক্টোবর 2021, 07:42 বিকাল • 266 বার পঠিত
আইএসের আস্তানায় ভয়ংকর অভিযান চালিয়েছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে আইএসের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে তালেবান। এ সময় ওই আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। হত্যা করা হয় সেখানে থাকা সব বিদ্রোহীদের।

রোববার সকালে কাবুলের ঈদগাহ মসজিদে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠান চলাকালে মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও চার জন।

এ ঘটনার পর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আইএসের এই আস্তানা। 

তালেবান মুখপাত্র জানিয়েছেন, রোববার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে বিদ্রোহীদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা সব বিদ্রোহীদের হত্যা করা হয়েছে।