শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইএস বিদ্রোহীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2021, 05:26 বিকাল • 342 বার পঠিত
আইএস বিদ্রোহীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান

বিদ্রোহী গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফের পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় ১০ হাজার আইএস সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী।

ইতালির রাজধানী রোমে সোমবার মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে এ আহ্বান জানান।  ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম এই জোটের সম্মেলন অনুষ্ঠিত হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের স্থায়ীভাবে আটক রাখার সুযোগ নেই। এসব সন্ত্রাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালে তাদের বিচার করা বা সংশোধানাগারে পাঠানোর সুযোগ তৈরি হবে।

অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, আইএস বিদ্রোহীদের বর্তমানে যে অবস্থায় রাখা হয়েছে তা ব্যাখ্যার অযোগ্য এবং এ অবস্থা চিরকাল চলতে পারে না।