আহতদের চিকিৎসায় বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচে সমন্বয় সেল
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
24 জুলাই 2025, 09:48 রাত
•
223 বার পঠিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুটি সমন্বয় সেল গঠন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে গঠিত সেলটি ৮১১ নম্বর কক্ষে অবস্থিত, যেখানে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৩৫৫৮ রাখা হয়েছে। অন্যদিকে, সিএমএইচে গঠিত সেলের জন্য যোগাযোগ নম্বর হলো ০১৮১৫৯১২৬১৭।
এই সেলগুলোর মাধ্যমে আহতদের চিকিৎসা, তথ্য প্রদান ও প্রয়োজনীয় সমন্বয় কাজ পরিচালনা করা হবে।