শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আহমদ শফীর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে

অনলাইন নিউজ পোর্টাল • 19 সেপ্টেম্বর 2020, 11:19 দুপুর • 368 বার পঠিত
আহমদ শফীর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে

চট্টগ্রামে আনা হয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ । অ্যাম্বুলেন্সযোগে আজ (শনিবার) সকাল ৯টায় মরদেহটি হাটহাজারী দারুল উলুম মাদরাসায় এসে পৌঁছে।

 এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ।

তিনি জানান, পরিবারকে দেখানো শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ মাদরাসার মাঠে রাখা হবে। জোহর নামাজের পর জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে তাকে দাফন করা হবে।