শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগস্টের শুরুতেই ১৬৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 09:47 সকাল • 155 বার পঠিত
আগস্টের শুরুতেই ১৬৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ২০৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপরেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, দুই সিটি কর্পোরেশনের ব্যর্থতায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে। সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে নাগরিকের বাসায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২০৪ জন। এর মধ্যে ঢাকাতেই ১৯৪ জন।