শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগস্টের শেষে বন্যা হতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 03 আগস্ট 2022, 11:38 দুপুর • 340 বার পঠিত
আগস্টের শেষে বন্যা হতে পারে

আগস্ট মাসের শেষ দিকে দেশে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ভারি বর্ষণের কারণে এমনটা ঘটতে পারে। 

চলতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দারা জানায়, ‘‘অগাস্টের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমী ভারি বৃষ্টিপাতের ফলে কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে।’’

এই মৌসুমে সিলেট, সুনামগঞ্জসহ ১৮ জেলায় একাধিকবার বন্যা হয়েছে। তাতে প্রায় ৮৭ হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে সরকারি হিসেবে দেখা গেছে।

বলা হচ্ছে এই আগস্টে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারি বর্ষণ হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে দেশে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বলা হয়েছে, আগস্টে সব মিলে  দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১-২ টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আগস্ট মাসে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে বলেও আবহাওয়া অফিস আভাস দিয়েছে।