শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আঘাত হানতে পারে কাল‌বৈশাখী, আশঙ্কা শিলাবৃষ্টির

অনলাইন নিউজ পোর্টাল • 16 এপ্রিল 2021, 03:42 দুপুর • 270 বার পঠিত
আঘাত হানতে পারে কাল‌বৈশাখী, আশঙ্কা শিলাবৃষ্টির

আজ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে দেশের পাঁচ বিভাগে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 
আজ শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা,ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

পূর্ভাবা‌সে আরও বলা হয়ে‌ছে, রাজশাহী, পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী ও মৌলভীবাজার অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু এলকায় প্রশমিত হতে পারে।