শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল থেকে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

অনলাইন নিউজ পোর্টাল • 18 ডিসেম্বর 2021, 08:11 রাত • 1,100 বার পঠিত
আগামীকাল থেকে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

আগামীকাল থেকে পারদ নামবে ৮ থেকে ৬ ডিগ্রিতে! আর এর ফলে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রোববার রাত থেকে শুরু হতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। মঙ্গলবার পর্যন্ত একইরকম সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসের শেষ নাগাদ দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি এবং অন্য স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা কমলেও গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।