শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আগামীকাল থেকে চালু হবে ইসলামাবাদ-কাবুল ফ্লাইট

অনলাইন নিউজ পোর্টাল • 12 সেপ্টেম্বর 2021, 03:44 দুপুর • 266 বার পঠিত
আগামীকাল থেকে চালু হবে ইসলামাবাদ-কাবুল ফ্লাইট

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) আগামীকাল থেকে ইসলামাবাদ-কাবুল ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। পিআইএর একজন মুখপাত্র শনিবার এএফপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর এটিই হতে যাচ্ছে প্রথম বিদেশি বাণিজ্যিক পরিষেবা। পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ফ্লাইট পরিচালনার জন্য আমরা সব ধরনের প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক বিমান, ‘এয়ারবাস-এ৩২০’ আগামী সোমবার ইসলামাবাদ থেকে কাবুল যাওয়ার কথা রয়েছে। চাহিদা থাকলে নিয়মিত ফ্লাইট চলবে বলেও জানান এই মুখপাত্র।