শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল থেকে ৮ মাস জাটকা ধরা নিষেধ

অনলাইন নিউজ পোর্টাল • 31 অক্টোবর 2021, 08:43 রাত • 1,919 বার পঠিত
আগামীকাল থেকে ৮ মাস জাটকা ধরা নিষেধ

মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি শেষ হতে না হতেই ফের ১ নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস চলবে এ কর্মসূচি। এ সময়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। তবে এতে হতাশ জেলেরা। কর্মসূচি চলাকালে খাদ্য সহায়তা আরও বাড়ানোর দাবি তাদের।
মা ইলিশ সংরক্ষণে অক্টোবরে ২২ দিন বন্ধ ছিল সাগর ও নদীতে মাছ ধরা। ফের ১ নভেম্বর থেকে ৮ মাস বন্ধ থাকবে জাটকা ধরা। জেলেদের অভিযোগ, ২২ দিনের কর্মসূচিতেই তারা ক্ষতিগ্রস্ত। নদীতে জাল ফেললে কিছু জাটকা আটকাবেই। নতুন কর্মসূচিতে তাদের দারিদ্র্য আরও বাড়বে। তাই প্রকৃত জেলেদের তথ্য হালনাগাদ করে খাদ্য সহায়তার পরিমাণ আরও বাড়ানোর দাবি মৎস্য ব্যবসায়ীদেরও।