শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল সোমবারও দেশজুড়ে চলা হালকা বৃষ্টি থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 05 ডিসেম্বর 2021, 06:59 বিকাল • 306 বার পঠিত
আগামীকাল সোমবারও দেশজুড়ে চলা হালকা বৃষ্টি থাকবে

বঙ্গপোসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। 

আবহাওয়া অফিস জানায়, দেশজুড়ে চলা হালকা বৃষ্টি থাকবে কাল সোমবারও। এছাড়া মাসে অন্তত আরো একটি নিম্নচাপ হবে।

আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় আজ আরো উত্তর দিকে এগোবে। এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। 

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।