আগামীকাল সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 অক্টোবর 2022, 06:46 বিকাল
•
442 বার পঠিত
দুর্গাপূজা উপলক্ষে আগামী কাল সোমবার সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।
বাজুস থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
গত শনিবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ রোববার চলছে মহাসপ্তমী। আর সোমবার হবে অষ্টমী পূজা।