শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল • 24 ফেব্রুয়ারি 2021, 06:57 বিকাল • 250 বার পঠিত
আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য আগামীকাল রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

বুধবার তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় আবাসিক ভবনসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের জন্য এসব এলাকায় এদিন নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।