শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল একাদশ জাতীয় সংসদের ১৬ তম অধিবেশন

মোহাম্মদ খাইরুল আমিন • 15 জানুয়ারী 2022, 09:56 রাত • 328 বার পঠিত
আগামীকাল একাদশ জাতীয় সংসদের ১৬ তম অধিবেশন

আগামীকাল রোজ রোববার শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৬ তম ও চলতি বছরের প্রথম অধিবেশন। এদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। 
সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এর মধ্যে মন্ত্রিসভায় ভাষণটি অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরা হবে। 

সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে। সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।