আগামীকাল এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
অনলাইন নিউজ পোর্টাল
•
17 নভেম্বর 2021, 04:49 দুপুর
•
239 বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৈঠকের সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের ব্রিফ করবেন। আজ বুধবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকাল ৪টায় শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
অন্যথায় ,আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর।