আগামীকাল আদালতে তোলা হবে শায়েখ মামুনুল হককে
অনলাইন নিউজ পোর্টাল
•
04 সেপ্টেম্বর 2021, 11:24 দুপুর
•
227 বার পঠিত
দেশের আলোচিত হেফাজত ইসলাম বাংলাদেশের কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেবকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় ২৩(২)২০১৩ আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।
এর আগে শুক্রবার বিকাল ৪টায় মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ সময় খুলনার জেলা কারাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে আদালত চত্বর পর্যন্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ।
খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় ২৩(২)২০১৩ রবিবার (৫ সেপ্টেম্বর)তাকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।