আগামী তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা
অনলাইন নিউজ পোর্টাল
•
31 অক্টোবর 2020, 01:15 দুপুর
•
620 বার পঠিত
আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখ অভিবাসী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। কোভিড-১৯ এর ক্ষতি পুষিয়ে অর্থনৈতিকভাবে চাঙা হতে শ্রমবাজারের শূন্যতা পূরণে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী।
কানাডায় আরো কর্মক্ষম লোক দরকার। আর সে লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন অভিবাসন। মহামারি শুরুর আগে আমাদের সরকারের লক্ষ্য ছিল অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে একটি উচ্চাকাঙ্ক্ষার জায়গায় নেওয়া। এখন সেটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ’
কানাডার অভিবাসন পদ্ধতি দীর্ঘদিন ধরে একটি মডেল। ঐতিহাসিকভাবে দেশটি দক্ষ কর্মী, শরণার্থী ও দেশটিতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে বসবাসের জন্য অন্য সদস্যদের সুযোগ দিয়ে আসছে।