আগামী শুক্রবার থেকে রশিদ ছাড়া তেল ক্রয়-বিক্রয় বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 মার্চ 2022, 07:05 বিকাল
•
253 বার পঠিত
আসছে শুক্রবার থেকে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় এ পাকা রশিদ থাকা আবশ্যক। এ ছাড়া কোনো ব্যবসা করা আইনত দণ্ডনীয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। মঙ্গলবার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় এ কথা জানান তিনি।
ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে জানিয়ে সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।