শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2021, 06:03 বিকাল • 87 বার পঠিত
আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে

সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টি কিছুটা কমলেও বন্ধ হবে না।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট,  রাজশাহী,  ঢাকা, খুলনা ও বরিশাল  বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমি বায়ু  সক্রিয় থাকায় বৃষ্টি হবে মাসজুড়েই। বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। শনিবারে পর্যন্ত এই ভারী বৃষ্টি থাকতে পারে। এরপর কমে আসবে কিছুটা।

দেশের নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর  সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।