শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আগামী নভেম্বর থেকে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 18 সেপ্টেম্বর 2021, 07:12 বিকাল • 264 বার পঠিত
আগামী নভেম্বর থেকে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু

আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা।

 বাংলাদেশী পর্যটকদের ভ্রমণকে সাবলীল ও সাশ্রয়ী করতে বাংলাদেশী একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা মালে রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

 বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে মালদ্বীপে বাংলাদেশী এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধণকে আরো বেশী সুদৃঢ় করবে।
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।   

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নতুন গন্তব্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার লক্ষ্যে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে।

ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে খুব শীঘ্রই কলম্বো, জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।  

আন্তর্জাতিক রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

আগামী ৩০ সেপ্টেম্বর হতে যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।