আগামী জুলাই মাস থেকে মাস্ক পরা শিথিল হচ্ছে দক্ষিণ কোরিয়ায়
অনলাইন নিউজ পোর্টাল
•
27 মে 2021, 10:11 রাত
•
753 বার পঠিত
আগামী জুলাই মাস থেকে দক্ষিণ কোরিয়ায় যারা করোনার অন্তত একটি টিকা নিয়েছেন তাদের মাস্ক পরতে হবে না। টিকা গ্রহণে উৎসাহ এবং প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ ঘোষণা এসেছে।
বুধবার দক্ষিণ কোরিয়া সরকার করোনা পরিস্থিতি সম্পর্কিত নিয়মিত সভায় এ ঘোষণা দেয়। এছাড়া যারা টিকা নিয়েছেন, তাদের জন্য জমায়েত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছে সভায়।
দক্ষিণ কোরিয়া সরকার গত শুক্রবার থেকে পুনরায় টিকাদান কর্মসূচি শুরু করেছে। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের শেষে সরকার ৭০ শতাংশেরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে চাচ্ছে।