আগামী বছর পদ্মাসেতুতে ট্রেন যোগাযোগ চালু হবে: রেলমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
11 ডিসেম্বর 2021, 06:29 বিকাল
•
311 বার পঠিত
রেলপথ মন্ত্রী নূরল ইসলাম সুজন বলেছেন, আগামী বছর পদ্মাসেতুতে ট্রেন যোগাযোগ চালু হবে। এছাড়া ২০২৪ সালের মধ্যে যমুনা নদীর উপরে ডুয়েলগেজ বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতুও চালু হবে।
শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার মনসাপাড়া বউ বাজারে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন ও ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে এসব কথা বলেন তিনি। গত ৮ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার মনসাপাড়া বউ বাজারে ট্রেনে কাটা পরে তিন ভাই-বোনসহ চারজন নিহত হন।
রেলমন্ত্রী বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এতে অনেক স্থানে লেভেল ক্রসিং-এ গেট ও গেটম্যান নেই। এ কারণে রেললাইন পারাপারের সময় অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।