শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আগামী ৩১ডিসেম্বর পর্যন্ত পর্যটকের ওপর নিষেধাজ্ঞা বাড়ালো মালয়েশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 30 আগস্ট 2020, 11:52 দুপুর • 1,246 বার পঠিত
আগামী ৩১ডিসেম্বর পর্যন্ত পর্যটকের ওপর নিষেধাজ্ঞা বাড়ালো মালয়েশিয়া

করোনাভাইরাসের কারণে দেয়া বিধিনিষেধের মেয়াদ ফের বাড়িয়েছে মালয়েশিয়া। চলতি বছরের শেষ পর্যন্ত বিদেশি পর্যটকদের ওপর থাকছে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি। দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, বিদেশি পর্যটকদের জন্য মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে। বিধিনিষেধের মেয়াদ বাড়লেও সেটি দৈনন্দিন কার্যক্রমকে ব্যহত করবে না। বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্কুল খোলা রাখা হবে। তিনি আরো বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখনও খারাপের দিকে রয়েছে। সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিলো তবে আবারও সংক্রমণ শুরু হয়েছে।

জানা গেছে, মালয়েশিয়ার নাইটক্লাব ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলোতেও নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া দেশটির সীমান্তও বন্ধ থাকবে।