শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান পরিবহন মালিকরা

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 05:34 বিকাল • 248 বার পঠিত
আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান পরিবহন মালিকরা

 দ্বিতীয় দফায় চলমান কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল। এর পরদিন থেকেই বাস চালাতে চান পরিবহন মালিকরা।

দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই আগামী ২৫ এপ্রিল দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর পরই আলোচনায় আসে গণপরিবহন চালু করার বিষয়।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বাংলানিউজকে বলেন, আমরা আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।